হোম › NTRCA

NTRCA শিক্ষক নিবন্ধন: আগের বছরের প্রিলি প্রশ্ন ও উত্তর

NTRCA (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ)-এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার ৬ষ্ঠ থেকে ১৮তম গণবিজ্ঞপ্তির প্রিলিমিনারি প্রশ্ন GenMCQ-এর প্রশ্নব্যাংকে আছে। স্কুল পর্যায়, স্কুল পর্যায়-২ ও কলেজ পর্যায়, তিন স্তরের প্রশ্নই সালভিত্তিক সাজানো। নিচে নমুনা প্রশ্ন দেখুন, তারপর পুরো সেট অনলাইনে অনুশীলন করুন।

৬ষ্ঠ–১৮তম গণবিজ্ঞপ্তিস্কুল / স্কুল-২ / কলেজউত্তরসহ

প্রশ্নব্যাংকে ৩,৩১৮টি প্রশ্ন আছে।

কোন কোন সালের প্রশ্ন আছে

গণবিজ্ঞপ্তি (সাল)স্কুল পর্যায়স্কুল পর্যায়-২কলেজ পর্যায়
৬ষ্ঠ (২০১০)৯৯—৯৬
৭ম (২০১১)৮৭—৯৯
৮ম (২০১২)৯৬—৯৭
৯ম (২০১৩)——৯৯
১০তম (২০১৪)৯৬৯৮৯৮
১১তম (২০১৪)৯৯৯৯৯৮
১২তম (২০১৫)৯৯৯৯৯৫
১৩তম (২০১৬)৯৬৯৭৯৯
১৪তম (২০১৭)১০০৯৫৯৩
১৫তম (২০১৯)৯৭১০০১০০
১৬তম (২০১৯)৯৬১০০৯৬
১৭তম (২০২২)৯৮৯৯১০০
১৮তম (২০২৩)১০০১০০৯৮

সারণিতে প্রতিটি সেটের প্রশ্নসংখ্যা দেওয়া আছে। "—" মানে ওই সেটের প্রশ্ন এখনো যোগ হয়নি বা সেই পর্যায়ে পরীক্ষা ছিল না।

নমুনা প্রশ্ন ও উত্তর

নিচের ১০টি প্রশ্ন নমুনা হিসেবে দেওয়া হয়েছে। বাকি সব প্রশ্ন অনুশীলন পেজে পাবেন।

প্রশ্ন ১গণিত১৮তম NTRCA, স্কুল পর্যায়

বার্ষিক শতকরা ১২.৫% সুদে কত টাকার ৪ বছরের সুদ ১০০ টাকা হবে?

ক১০০
খ২০০
গ৩০০
ঘ৪০০

সঠিক উত্তর: (খ) ২০০

প্রশ্ন ২বাংলা১৮তম NTRCA, স্কুল পর্যায়

পৃথিবীর সমার্থক শব্দ কোনটি?

কঅচল
খঅদ্রি
গকনক
ঘঅবনী

সঠিক উত্তর: (ঘ) অবনী

প্রশ্ন ৩সাধারণ জ্ঞান১৮তম NTRCA, স্কুল পর্যায়

রক্তে Platelet-এর কাজ কী?

কO2 পরিবহন
খসংক্রমণ প্রতিরোধ
গরক্ত জমাট বাঁধতে সাহায্য করে
ঘরক্তে PH এর নির্ধারণ করে

সঠিক উত্তর: (গ) রক্ত জমাট বাঁধতে সাহায্য করে

প্রশ্ন ৪ইংরেজি১৮তম NTRCA, স্কুল পর্যায়

Antonym of 'Ally' is-

কfriend
খchild
গcongested
ঘenemy

সঠিক উত্তর: (ঘ) enemy

প্রশ্ন ৫গণিত১৮তম NTRCA, স্কুল পর্যায়

একটি লাঠির মোট দৈর্ঘ্যের ৪০% এর সাথে ৪৫ মিটার যোগ করলে সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য পাওয়া যায়। লাঠিটির দৈর্ঘ্য কত?

ক৬৫ মিটার
খ৭০ মিটার
গ৭৫ মিটার
ঘ৮০ মিটার

সঠিক উত্তর: (গ) ৭৫ মিটার

প্রশ্ন ৬সাধারণ জ্ঞান১৮তম NTRCA, স্কুল পর্যায়

‘লেইস ফেয়ার’ নীতি নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত?

কসমাজতান্ত্রিক
খখেলাধুলা
গগণতন্ত্র
ঘমুক্তবাজার

সঠিক উত্তর: (ঘ) মুক্তবাজার

প্রশ্ন ৭গণিত১৭তম NTRCA, স্কুল পর্যায়

যদি a^2 + 1/a^2 = 51 হয়, তবে (a - 1/a) এর মান কত?

ক±৯
খ±৭
গ±৫
ঘ±৩

সঠিক উত্তর: (খ) ±৭

প্রশ্ন ৮সাধারণ জ্ঞান১৭তম NTRCA, স্কুল পর্যায়

কোন হরমোনের অভাবে গলগণ্ড রোগের সৃষ্টি হয়?

কথাইরক্সিন
খইনসুলিন
গগ্লুকাগন
ঘকরটিসোল

সঠিক উত্তর: (ক) থাইরক্সিন

প্রশ্ন ৯সাধারণ জ্ঞান১৭তম NTRCA, স্কুল পর্যায়

GIS-এর পূর্ণরূপ কোনটি?

কGeographic Information System
খGeological Information System
গGeographic Integrated System
ঘGeological Integrated System

সঠিক উত্তর: (ক) Geographic Information System

প্রশ্ন ১০বাংলা১৭তম NTRCA, স্কুল পর্যায়

'প্রত্যাবর্তন' শব্দের সন্ধি-বিচ্ছেদ-

কপ্রতি + বর্তন
খপ্রতি + আবর্তন
গপ্রতিঃ + বর্তন
ঘপ্রতিঃ + আবর্তন

সঠিক উত্তর: (খ) প্রতি + আবর্তন

পুরো প্রশ্নব্যাংক নিয়ে অনুশীলন করুন

সেট ধরে অনুশীলন ও মডেল টেস্ট।

অনুশীলন শুরু করুন

সচরাচর জিজ্ঞাসা

NTRCA-র কোন কোন গণবিজ্ঞপ্তির প্রিলি প্রশ্ন এখানে আছে?

৬ষ্ঠ (২০১০) থেকে ১৮তম (২০২৩) পর্যন্ত। প্রতিটি রাউন্ডের স্কুল পর্যায়, স্কুল পর্যায়-২ (যেখানে ছিল) ও কলেজ পর্যায়ের প্রশ্ন আলাদা সেটে সাজানো। ১ম–৫ম গণবিজ্ঞপ্তিতে প্রিলিমিনারি (MCQ) ধাপ ছিল না।

প্রতিটি রাউন্ডে কি ১০০টি প্রশ্নই পাওয়া যায়?

বেশিরভাগ সেটে ৯০টির বেশি প্রশ্ন আছে। সোর্সে যেসব প্রশ্নের উত্তর অস্পষ্ট বা ত্রুটিপূর্ণ ছিল, সেগুলো বাদ দেওয়া হয়েছে, তাই কিছু সেটে সংখ্যা ১০০-র কম। ওপরের সারণিতে প্রতিটি সেটের প্রশ্নসংখ্যা দেওয়া আছে।

অনুশীলন করতে কী করতে হবে?

নিচের বাটনে ট্যাপ করে অনুশীলন পেজে যান, লগইন করুন, তারপর "আগের বছরের প্রশ্ন" থেকে NTRCA বেছে নিন। রাউন্ড ও পর্যায় বাছাই করে সেট ধরে অনুশীলন করা যায়।

উত্তরে ভুল পেলে কী করব?

অনুশীলনের সময় প্রশ্নের রিপোর্ট বাটন দিয়ে জানান। রিপোর্ট করা প্রশ্ন যাচাই করা হবে।

আরও দেখুন

বিসিএস প্রিলি প্রশ্নপ্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রশ্নপ্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ প্রশ্নভর্তি পরীক্ষা (ঢাকা বিশ্ববিদ্যালয়) প্রশ্নশূন্য পদ ও নিয়োগ বিজ্ঞপ্তিসিলেবাসপ্রস্তুতির ব্লগ