
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কবে? অর্থ মন্ত্রণালয়ের ইঙ্গিত
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন পাবেন। তবে ঠিক কবে থেকে নতুন কাঠামোয় বেতন পাওয়া যাবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ জানাতে পারেনি সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়। তবে ডিসেম্বরের মধ্যে আলাদা গেজেট জারি করে এমপিওভুক্ত জনবলকে নতুন বেতন কাঠামোয় আনার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, ২০১৫ সালে অষ্টম পে-স্কেলের সময় এমপিওভুক্তদের জন্য আলাদা গেজেট দ্রুত জারি করা হলেও নতুন বেতন স্কেল বাস্তবায়নে ছয় মাস লেগে গিয়েছিল। এবারও কিছুটা সময় লাগছে, তবে সেবারের মতো এত দীর্ঘ হবে না বলে আশা করা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে অর্থ মন্ত্রণালয়ের একজন উচ্চপর্যায়ের কর্মকর্তা বলেন, ডিসেম্বরের মধ্যেই এই সুবিধা চালুর চেষ্টা চলছে। ডিসেম্বরে সম্ভব না হলে পরের বছরের জানুয়ারিতে তা বাস্তবায়ন হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলও জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নবম পে-স্কেলের আওতায় বেতন পাবেন। তাঁর ভাষ্য, শিক্ষক-কর্মচারীরা যেন দ্রুত নতুন স্কেলে বেতন পান, সেটাই অধিদপ্তরের চাওয়া। এ নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে। কিছুটা দেরি হতে পারে, তবে শিক্ষকরাও নতুন পে-স্কেলে বেতন পাবেন।
কত অতিরিক্ত অর্থ লাগবে
নতুন পে-স্কেলের আওতায় এমপিওভুক্ত ৬ লাখ ২ হাজার ৩৫৯ জন শিক্ষক-কর্মচারীকে আনতে অতিরিক্ত ১৩ হাজার ৩৯২ কোটি টাকা প্রয়োজন হবে। এর মধ্যে বেতন-ভাতা খাতে ব্যয় হবে ১২ হাজার ৫১৮ কোটি টাকা। বাকি অর্থ লাগবে পেনশন খাতে।
নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন?
যেকোনো নিয়োগ পরীক্ষার জন্য MCQ প্র্যাকটিস করুন GenMCQ-তে
বিনামূল্যেআগের বছরের প্রশ্ন অনুশীলন করুন
আরও পড়ুন


